রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জামালপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে ইরশেদা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া সায়লা পারভীন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া গ্রামের খুদু আকন্দের মেয়ে ইরশেদা আক্তার এবং একই এলাকার সানোয়ার হোসেন আকন্দের মেয়ে সায়লা পারভীন কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির অদূরে শিয়ালদহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্যার পানির স্রোতে ভেসে যায় ইরশেদা আক্তার এবং সায়লা পারভীন।

স্থানীয়রা ইরশেদা আক্তারের লাশ উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে সায়লা পারভীন।

নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত ইরশেদা আক্তার। একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সায়লা পারভীন।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, শিয়ালদহ নদীতে গোসল করতে নেমে ইরশেদা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সায়লা পারভীন নামে আরেকজন নিখোঁজ রয়েছে। ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ সায়লা পারভীনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell