রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ধর্ষণের শিকার গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৯, ২০২২, ১০:০২ অপরাহ্ণ
  • ১৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কিশোরগঞ্জের নিকলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে উপজেলার জারইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুন) রাত ২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে নিকলী উপজেলার শাহপুর এলাকার লালচানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে লালচান স্ত্রীকে অসামাজিক কার্যকলাপে জড়াতে চাপ দেন। এ নিয়ে এলাকায় সালিশও হয়।

গত সোমবার (২৭ জুন) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। রাত ৮টার দিকে শাহপুর মোড়ে ৬/৭ জন তাকে অপহরণ করে একটি পতিত জমিতে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

পরদিন মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পেছনে স্বামীর মদদ রয়েছে বলে দাবি ওই গৃহবধূর স্বজনদের।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell