শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

শামীম ওসমান স্বপরিবারে হজ্বে যাচ্ছেন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ
  • ৩৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান শনিবার (২ জুলাই) স্বপরিবারে হজ্বে যাচ্ছেন।

গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেছেন, আমি আগেও হজ¦ করেছি। আগামীকাল স্বপরিবারে হজে¦ যাচ্ছি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে।

যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আামার পরিবারকে ক্ষমা করে দিবেন।

আমার জন্য বেশি বেশি দোয় করবেন যেন, সহীহ ভাবে হজ¦ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মন প্রাণ ভরে দোয়া করতে পারি।

আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেয়। হজ¦ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিক ভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি কোন রাজনৈতিক কারণে এই কথা বলছিনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ।

আমি যদি বেঁচে নাও থাকি আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন।

উনি যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোন গরীব মানুষ গরীব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে।
আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ¦ শেষে বেঁচে ফিরি তবে আবারও দেখা হবে ইনশাল্লাহ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell