রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীর হাত বিচ্ছিন্ন

shahalam
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২২, ১০:১১ অপরাহ্ণ
  • ৪০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লক্ষ্মীপুরে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোবাশ্বেরা বেগম (৩৫) নামে এক নারীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিচ্ছিন্ন হাতসহ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

অন্য আহতরা হলেন- মোবাশ্বেরার মা সকিনা (৬০), বাবা জয়নাল (৭০), বোন রুনা (৩০), মেয়ে মৌসুমি (১৮) ও শিশুপুত্র শামীম (৮)। তাদের মধ্যে গুরুতর আহত সকিনাকে অনত্র পাঠানো হয়েছে।

দুর্ঘটনার শিকার সবাই জেলা সদর হাসপাতালে একজন রোগী দেখে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ-মৌলভীরহাট সড়কের স্লুইচগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন। তাদের বাড়ি জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামে। মোবাশ্বেরা ওই এলাকার আব্দুল জাহেরের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসধীন আহত মৌসুমি জানান, রাকিব নামে তার এক মামাতো ভাইয়ের অটোরিকশায় করে তারা ছয়জন জেলা সদর হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপরএকটি অটোরিকশার সঙ্গে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে তাদের বহনকৃত গাড়িটি উল্টে গেলে তারা গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা এসে তাদের গাড়ির নিচ থেকে উদ্ধার করে। এসময় তার মা মোবাশ্বেরার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

নুর ইসলাম নামে আহতদের এক আত্মীয় বলেন, সদর হাসপাতালে জান্নাত নামে একজন প্রসূতি ভর্তি আছেন। ওই রোগীকে দেখার জন্য তারা সদর হাসপাতালে যান। রোগী দেখে দুপুরে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে মোবাশ্বেরার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়, সখিনা হাত এবং কোমরে গুরুতর ব্যথা পান, রুনা এবং শিশু শামীমের মাথা ফেটে যায়, মৌসুমীর দুই পায়ে জখমসহ সবাই আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনকে অনত্র পাঠানো হয়েছে। অটোরিকশা চালক রাকিব সামান্য আহত হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে ছয়জনকে আহতাবস্থায় আনা হয়। এদের মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন। হাতটি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell