রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ময়মনসিংহে মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে শ্রমিককে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৩, ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে এনামুল হক (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনামুল হক ওই এলাকার আবেদ আলীর ছেলে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এনামুল হকের ভাতিজি জামাই মামুন মিয়া ও একই এলাকার চান মাহমুদের লোকজনের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করেন। সম্প্রতি চট্টগ্রামে ৫০ হাজার টাকায় একটি নির্মাণ কাজের বায়না করেন মামুন। বায়নার টাকা চান মাহমুদের লোকজন নিলেও তারা কাজে যায় না। ওই টাকা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে মামুন মিয়ার সঙ্গে মাহমুদের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চান মাহমুদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এনামুল হককে কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে স্বজনরা রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এনামুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell