শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১১
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী মিরাজ নিখোঁজ- ফায়ার সার্ভিসের ডুবুরি তল্লাশি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ
  • ৪২২ ০৯ বার দেখা হয়েছে

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী মিরাজ নিখোঁজ- ফায়ার সার্ভিসের ডুবুরি নামিয়ে তল্লাশি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে মিরাজ (১৮)  নামে এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ জুলাই) সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর সেতুর নিচে কয়লাঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবিরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ মিরাজ শহিদনগর এলাকার আব্দুল খায়ের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মিরাজ তার পাঁচ বন্ধু মিলে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে সকাল দশটার দিকে গোসল করতে যান।

দুপুর একটার দিকে মিরাজ নিখোঁজ হন। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস না পেয়ে মিরাজের পরিবারকে জানায়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নিখোঁজ মিরাজের বন্ধু সাকিব জানান, ঈদের ছুঁটি পেয়ে ১২ জুন রাতে তারা বন্ধুরা মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করার পরিকল্পনা করেন।

সে অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ১৩ জুলাই সকালে পাঁচজন মিলে কয়লাঘাটে আসেন এবং ন্দীতে গোসল করতে পানিতে নামেন। দুপুর একটায় চারজন গোসল সেরে নদী থেকে উঠলেও মিরাজ নিখোঁজ থাকেন। এরপর থেকে তাকে উদ্ধার কাজ চলছে।

এদিকে মিরাজের নিখোঁজের খবর পেয়ে অসুস্থ্য হয়ে পরেন তার বাবা আব্দুল খায়ের। মা জাকেয়া বেগম নদীর তীরে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ইনচার্জ লীডার মনির হোসেন বলেন, খবর পেয়ে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট থেকে আমরা নদীতে উদ্ধার অভিযান শুরু করি।

নিখোঁজ ছেলেটির বন্ধুদের দেখানো মতে স্থানগুলোতে আমরা  ডুবুরি নামিয়ে তল্লাশি করেছি। সন্ধ্যা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell