রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নড়াইলে হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন ও জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এই আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া দাউদ শেখের তিন ছেলে শামীম শেখ, দুলু মিয়া শেখ, মোসলেম শেখের ছেলে দাউদ শেখ, মৃত কোবাদ শেখের ছেলে কোটি শেখ, মৃত ইনজাহের শেখ ছেলে নাসিম শেখ, মৃত আদি শেখর সিকান্দার শেখ।

রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত থাকলেও আসামি শামীম শেখ ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন।

মামলার বিবরণ জানা যায়, ২০০৪ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ বিকেল ৫টায় নড়াগাতি থানার কলাবাড়িয়া চর কাদিপাড়ায় রাজু শেখ ঢাকা থেকে এসে চাচা ও তার বাবার সঙ্গে দেখা করে ফিরে যাচ্ছিল। পথে কলাবাড়িয়া হাটের কেরামতের দোকানের কাছে পৌঁছালে আসামিরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় রাজুর ভাই রফিক শেখ বাদী হয় মোট আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাক্ষীদের সাক্ষ্য শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় দেন। আদেশ দেওয়া সময় মামলার পাঁচ আসামি উপস্থিত ছিলেন। বাকি দুইজন শামীম শেখ ও দুল শেখ পলাতক রয়েছেন। এছাড়া মামলা চলাকালীন সময় ১ নম্বর আসামি মোসলেম শেখ মারা যাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell