রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ে বাগবিতণ্ডার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল অতিক্রম করা নিয়ে বাগবিতণ্ডার জেরে সাব্বির (২০) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আশিক নামের তার এক বন্ধু আহত হন।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার টিকরামপুর গ্রামের আদর্শ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী জানান, সাব্বির বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে ঘুরাঘুরি করছিলেন। এসময় পৌর এলাকার এক নম্বর কলোনির জিয়ার ছেলে সুরাত আলীসহ বেশ কয়েকজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের অতিক্রমের চেষ্টা করেন। এসময় সাব্বিরের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাব্বির ও আশিককে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সাব্বিরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠান। পথে সাব্বির মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell