রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল চুরির অভিযোগে রাজু খান (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে‌ছে। স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) ভোর রাত ৩টায় উপজেলা সদরের প্রাণিসম্পদ হাসপাতালের ভেতর এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ওই যুবক টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের সা‌দেক খা‌নের ছে‌লে।

নিহ‌তের চাচা আক্কেল আ‌লী খানের দাবি, পরিক‌ল্পিতভা‌বে বা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে রাজু‌কে হত্যা করা হ‌য়ে‌ছে। প্রতিপক্ষের সঙ্গে তা‌দের জ‌মি নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছে দীর্ঘ‌দিন ধ‌রে।

এদিকে কোটালীপাড়া থানায় নিহত রাজু খানের নামে ২০২১ সালে একটি চুরির অভিযোগ ছিল বলে জানান টুঙ্গিপাড়া থানার দায়িত্বরত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আফজাল শাহীন।

পুলিশ জানায়, রাতে পশু হাসপাতালের কাছে এক বাসায় চু‌রি করতে গেলে জনগণের হাতে ধরা প‌ড়ে ওই যুবক। পরে সেখা‌নে তা‌কে গণপিটুনি দেওয়া হ‌লে গুরুতর আহত হয় সে। তা‌কে আহত অবস্থায় টু‌ঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌লে চি‌কিৎসক  মৃত ঘোষণা ক‌রেন। প‌রে খবর পে‌য়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

টু‌ঙ্গিপাড়া থানার প‌রিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, নিহতের বিরুদ্ধে আগে-পরে একাধিক মোবাইল চুরির অভিযোগ রয়েছে। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell