বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

ভাতার হার পুনর্নির্ধারণ সরকারি চাকরিজীবীদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৭:৫৯ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

ভাতার হার পুনর্নির্ধারণ সরকারি চাকরিজীবীদের

সরকারি ব্যয় কমাতে বিদেশ ভ্রমণ বন্ধসহ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এরইমধ্যে কার্যকর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বেসামরিক প্রশাসনের আওতাধীন দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার (১৪ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ক্যাটাগরি-১-এর আওতাভুক্ত গ্রেড-১ ও তদূর্ধ্বদের দৈনিক ভাতার পরিমাণ হচ্ছে ১ হাজার ৪০০ টাকা; গ্রেড-২ ও গ্রেড-৩ আওতাভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ১ হাজার ২২৫ টাকা এবং গ্রেড-৪ ও গ্রেড-৫ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ১ হাজার ৫০ টাকা।

ক্যাটাগরি-২ এর আওতাভুক্ত গ্রেড-৬ ও গ্রেড-৭ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ৯০০ টাকা এবং গ্রেড-৮ থেকে গ্রেড-১০ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ৮৭৫ টাকা।

ক্যাটাগরি-৩ এর আওতাভুক্ত গ্রেড-১১ থেকে গ্রেড-১৩ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ৭০০ টাকা এবং গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ৪৯০ টাকা। এছাড়া ক্যাটাগরি-৪ এর আওতাভুক্ত গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ভুক্তদের দৈনিক ভাতার পরিমাণ ৪০০ টাকা।

ভ্রমণের (বিমান/লঞ্চ/স্টিমার/সড়ক/রেলপথ) ক্ষেত্রে ক্যাটাগরি-১ (১ম থেকে পঞ্চম গ্রেড) ভুক্তরা বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৩০ টাকা হারে এবং বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১৮ টাকা হারে ভাতা পাবেন।

বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক্ষেত্রে গন্তব্যস্থলের সঙ্গে বিমান বন্দরের অবস্থান বাস্তবভিত্তিক ও যুক্তিসঙ্গত হতে হবে।

ভ্রমণের ক্ষেত্রে ক্যাটাগরি-২ (৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড) ভুক্তরা ২০০ কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১২ টাকা হারে এবং ২০০ কিলোমিটার কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ১৫ টাকা হারে ভাতা পাবেন।

ক্যাটাগরি-৩ (১১ থেকে ১৬ গ্রেড) ও ক্যাটাগরি-৪ (১৭ থেকে ২০ গ্রেড) ভুক্তরা ২০০ কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৬ টাকা হারে এবং ২০০ কিলোমিটার কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ৮ টাকা হারে ভাতা পাবেন।

চাকরি বদলিজনিত কারণে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজেরসহ সর্বোচ্চ চারজনের ভ্রমণ ভাতা পাবেন।

এছাড়া মালামাল পরিবহনের জন্য ক্যাটাগরি-১ ভুক্তরা একা ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং প্রতি কিলোমিটার দূরত্ব ৫০ টাকা হারে; ক্যাটাগরি-২ ভুক্তরা একা ভ্রমণের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি কিলোমিটার দূরত্ব ৪৫ টাকা হারে; ক্যাটাগরি-৩ ভুক্তরা একা ভ্রমণের ক্ষেত্রে ৮০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ২ হাজার টাকা এবং প্রতি কিলোমিটার দূরত্ব ২০ টাকা হারে; ক্যাটাগরি-৪ ভুক্তরা একা ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা ও সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ৬০০ টাকা এবং প্রতি কিলোমিটার ৮ টাকা হারে ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে ভাতার পরিমাণ/হার নির্ধারণে ১ম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১-এর আওতায় রয়েছেন ১ম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা, ক্যাটাগরি-২-এর আওতায় ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারী, ক্যাটাগরি-৩-এর আওতায় ১১ থেকে ১৬ শ’ গ্রেডভুক্ত কর্মচারী এবং ক্যাটাগরি-৪ এর আওতায় রয়েছেন ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিমানযোগে ভ্রমণের ক্ষেত্রে গন্তব্যস্থলের সঙ্গে বিমানবন্দরের অবস্থান বাস্তবভিত্তিক ও যুক্তিসঙ্গত হতে হবে। কর্মস্থলে নিয়মিত যাতায়াতকে ভ্রমণ হিসেবে গণ্য করে ভ্রমণ ভাতা দাবি করা যাবে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell