রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সিলেটে অসামাজিক ব্যবসার জেরে বন্ধুকে হত্যা,আটক ১

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিলেটের কানাইঘাটে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৮ জুলাই) সকালে রুহেল আহমেদ রেকেল নামের একজনকে আটকের পর হত্যার রহস্য বেরিয়ে আসে। হত্যার দায় স্বীকার করে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

রুহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, নাজিম উদ্দিন ও রুহেল আহমেদ রেকেল পরস্পরের বন্ধু। মাঝেমধ্যে তারা বিভিন্ন স্থান থেকে যৌনকর্মী এনে কানাইঘাটে ব্যবসা করতেন। ঈদুল আজহার পরে রুহেলকে যৌনকর্মী এনে দিতে বলেন নাজিম। তবে রুহেল আনতে পারেননি।

যৌনকর্মী না পেয়ে বুধবার (১৩ জুলাই) নিজের স্ত্রীকে নিয়ে আসতে বলেন নাজিম। এ কথা বলার পর এশার নামাজের ঠিক পরে নদীর পাড়ে এসে দুজনে ধূমপান করেন। এ সময় ফের রুহেলকে তার তার স্ত্রীকে আনার কথা জিজ্ঞাসা করেন নাজিম। এতে ক্ষিপ্ত হয়ে আগে থেকেই লুকিয়ে রাখা মুগুর দিয়ে নাজিমের মাথায় একাধিকবার আঘাত করেন রুহেল। এতে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়। পরে নাজিমের সঙ্গে থাকা নগদ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে চলে যান রুহেল।

১৩ জুলাই কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের অন্তর্গত খালাইউরা এলাকায় সুরমা নদীর পাড়ে একজন অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে কানাইঘাট থানাপুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় মরদেহটি দেখে পুলিশের সন্দেহ হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরে তদন্তে পুলিশ জানতে পারে মরদেহটি উপজেলার নিজ রাজাগঞ্জ গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের।

পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশের তথ্যপ্রযুক্তি ইউনিট ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন দিক বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মহরম আলীর ছেলে রুহেল আহমেদ রুহেলকে সোমবার আটক করেন। তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, রুহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell