রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

শেরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরের নালিতাবাড়ীতে সমেলা খাতুন (১৯) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোল্লারপাড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে, সমেলাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার স্বজনরা। পরে এ ঘটনায় স্বামী সুজাত আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে নালিতাবাড়ীর গোল্লারপাড় গ্রামের কাসু মিয়ার ছেলে সুজাত আলীর সঙ্গে সমেলার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয়ে প্রায়ই কলহ লেগে থাকতো। সোমবার রাতেও উভয়ের মাঝে কলহ বাধে। একপর্যায়ে মধ্যরাতে সমেলার স্বামী তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। শেরপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজাত আলী পুলিশকে জানান, ঝগড়ার পর তার স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে তিনি টের পেয়ে স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নেন।

তবে সমেলার স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুজাত আলী সমেলাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, সমেলার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুজাতকে আটক করে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell