রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

মানিকগঞ্জে স্বামীর বাড়ি থেকে নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মানিকগঞ্জের ঘিওরে স্বামীর বাড়ি থেকে সুমি আক্তার (২২) নামে এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত বাঁধা ছিলো।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের শোলধারা গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমি আক্তার একই ইউনিয়নের কাকজোর গ্রামের দিনমজুর রহম আলীর মেয়ে। মাত্র দুই মাস আগে শোলধারা গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবীর সহকারী রাসেল মোল্লা ওরফে রুপকের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী জানান, দুপুরে এক আইনজীবী থানায় ফোন করে জানান তার এক আত্মীয়কে ছেলের বউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তির জন্য থানায় জিডি করা লাগতে পারে। ঘটনা জানার পর ছেলের বউকে ধরতে পুলিশ সেখানে গেলে বাড়ি ফাঁকা পাওয়া যায়। এরপর ঘরের একটি রুমে সুমি আক্তারের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

কয়েকজন প্রতিবেশি জানান, দুপুরে রুপ তার মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হতে দেখেছেন। ওই বাড়িতে আশপাশের লোকজনের তেমন যাতায়াত ছিল না। এ কারণে কেউ ঘটনা টের পাননি। তবে সকালে ঝগড়ার শব্দ পেয়েছেন বলে জানান কয়েকজন।

অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। রুপক তার মাকে নিয়ে সাভারের একটি হাসপাতালে আছেন বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করলেই রহস্য জানা যাবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell