বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৬
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

ফতুল্লায় ৫ হাজার ইয়াবা ও ৩ লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
  • ৪৪৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা দেলপাড়া থেকে পাঁচ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের মো. মোছা বেপারীর পুত্র ও একই থানার পূর্ব দেলপাড়ার হক ভিলার চতূর্থ তলার ভাড়াটিয়া মো. মহাসিন (৩২) ও বরিশাল জেলার উজিরপুর থানার ভাবানিপুরের মোঃ ইকবালের পুত্র এবং ফতুল্লা মডেল থানার এনায়েত নগর পঞ্চবটী হরিহর পাড়ার ইসলামিয়া ফার্মেসী এন্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন মাসুমের বাড়ীর চতূর্থ তলার ভাড়াটিয়া মো. ইমরান।

 

শুক্রবার (২২ জুলাই) ভোর রাতে তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় ইমরানের নিকট থেকে ১ হাজার পিছ ও মহাসিনের নিকট থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

জানা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে ফতুল্লার দেলপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রথমে ইমরান কে ১ হাজার পিছ ও পরে মহাসিনকে তার ফ্ল্যাটের ভিতর থেকে গ্রেপ্তার করে।

 

মহাসিনের স্বীকারোক্তি বা দেখানো মতে ঘরে থাকা স্টিলের আলমারীর ভিতর থেকে ৩ হাজার পিছ এবং তার প্যান্টের পকেট থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৩ লাখ উদ্ধার করে।

এ বিষয়ে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) তেজাগাও সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা মহাসিনের অবস্থান এবং মাদকের চালানের বিষয়টি নিশ্চিত হয়ে তারা গত বৃহস্পতিবার দুপুর থেকে ফতুল্লা মডেল থানা এলাকায় অবস্থান কর আসছিলো। তারা নিশ্চিত ছিলো যে মাদকের একটি বড় চালান মহাসিনের নিকট রক্ষিত।

 

তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে রাত তিনটার দিকে নিশ্চিত হয় যে মহাসিন বাসায় মাদক সহকারে প্রবেশ করেছে। তখন তারা দেলপাড়াস্থ মহাসিনের ভাড়া বাড়ার সামনে অবস্থান গ্রহন করলে রাত সাড়ে তিনটার দিকে ঐ বাসা থেকে একজন কে বের হতে দেখে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম ইমরান।

একটি জরুরী কাজে সে এখানে এসেছিলো। তার শরীর তল্লাশী করলে তখন তার নিকট থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে যে মহাসিনের নিকট থেকে ইয়াবাগুলো নিয়ে এসেছে।

তখন তারা বাড়ীর মালিক কে ডেকে তুলে সাথে করে নিয়ে গিয়ে মহাসিনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা উদ্ধার করে।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক পৃথক দুটি মাদক মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell