রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

পেনশনের টাকা ছিনতাইয়ের কারণে স্ট্রোক করে বৃদ্ধের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুষ্টিয়ার কুমারখালীতে গণেশ বাঁশফোড় (৮০) নামে এক বৃদ্ধের পেনশনের টাকা ছিনতাইয়ের পর তার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) কুমারখালী সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তি পৌরসভার শেরকান্দির সুইপারপট্টি এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত পরিছন্নতাকর্মী ছিলেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে সোনালী ব্যাংকের ওই শাখায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন গণেশ বাঁশফোড়। এসময় একটি চক্র তার পিছু নেয়। এরপর ১০টা ২৬ মিনিটের দিকে ২৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের গলি দিয়ে বের হচ্ছিলেন তিনি। এসময় চক্রের একজন তার কাছে যান এবং তার জামার পেছনে কিছু একটা লাগিয়ে দেন। এরপর ওই বৃদ্ধ ব্যাংকের প্রধান প্রবেশ পথের সামনে থাকা টিউবওয়েলের কাছে যান। তার পিছে পিছে প্রতারক চক্রের একজন সেখানে যান। প্রায় পাঁচ মিনিট পর গণেশ খালি গায়ে টিউবওয়েলের কাছ থেকে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে ফিরে যান। এসময় প্রতারক চক্রের ছয়জনকে দ্রুত চলে যেতে দেখা যায়।

আরও জানা গেছে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে গণেশ ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যান এবং তার ২৫ হাজার টাকা ছিনতাইয়ের কথা বলতে বলতে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এর পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্বিতীয় তলায় পাঠান। দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

এ বিষয়ে নিহতের বড় ছেলে তুলশী বাঁশফোড় বলেন, বাবা ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে ফেরার পথে ব্যাংকের নিচে প্রতারক চক্রের কবলে পড়েন। প্রতারক চক্র তার ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। টাকার শোকে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মশিউল আরেফিন বলেন, ব্যাংকে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মারা যান। ময়নাতদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।

সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখার জ্যৈষ্ঠ ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস বলেন, টাকা ছিনতাইয়ের পর ওই বৃদ্ধ বিষয়টি আমাকে জানাতে এসেছিলেন। এ কথা বলতে বলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পাঠানো হয় এবং কিছু সময় পরে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের কারণে স্ট্রোক করে ওই বৃদ্ধ মারা যেতে পারেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell