বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না-ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নেতার সঙ্গে কর্মীর ও কর্মীর সঙ্গে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানুষের সঙ্গে ভালো আচরণ করলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও জানান তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে সেতুমন্ত্রী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা জানান।

আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের বেশি দিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, যারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিল তাদের মুখে বিদ্যুতের কথা বলা মানায় না। সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড এদেশে একমাত্র বিএনপির। বিএনপির শাসনামলে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা-নির্যাতন চালিয়েছিল তার নজির আর নেই।

বর্তমান সরকারের শাসনামলে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নয়, বিএনপির মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয় ‘বানরে গান গায়, শিলা জ্বলে ভাসে’। প্রতিদিন কোনো না কোনো বিষয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। আপনারা দেশের জন্য কী উন্নয়ন করেছেন, যা থেকে জনগণের কাছে ভোট চাইবেন। মানুষ উন্নয়ন ও কাজ চায়, শেখ হাসিনা উন্নয়ন ও কাজ করে যাচ্ছে- তাই জনগণ শেখ হাসিনার ওপর খুশি আর বিএনপির মন খারাপ।

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য মো. হাবিব হাসান প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell