সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে যুবককে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাত করে মেহেদি হাসান (২৩) নামে এক যুবককে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দেওভোগ শেষ মাথা এলাকায় এঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসানের বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত মেহেদি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের বোন দোলন বলেন, কে বা কারা, কেনো এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে তারা এ বিষয়ে কিছুই জানেন না।

একটি সূত্র জানায়, ওই এলাকায় ইমন হত্যাকান্ডের সূত্রধরে এ ঘটনা ঘটতে পারে।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন,  হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদীর মৃত্যু হয়েছে। তার বুকেসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell