সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নতুন অতিথির আগমনে উপহার দিয়ে ঘর ভর্তি করেন রাজ ও পরী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
  • ৪৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির ঘরে নতুন অতিথি আসার ক্ষণ ঘনিয়ে আসছে।জীবনের দারুণ কিছু মুহূর্ত কাটাচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তারা অপেক্ষায় রয়েছেন তাদের প্রথম সন্তানের।

ঘরে নতুন অতিথির আগমনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন এই হবু বাবা-মায়ের আনন্দ বেড়েই চলছে।

 

অনাগত সন্তানকে নিয়ে এই তারকা দম্পতির প্রস্তুতি কম না। সন্তানের জন্য উপহার দিয়ে ঘর ভর্তি করে ফেলেছেন তারা। নবজাতকের যা যা প্রয়োজন, সবই রয়েছে তালিকায়।

মঙ্গলবার (০২ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেসব উপহারের বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরীমণি। ছবিতে রাজের সঙ্গে পরীকেও দেখা যায়। ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘তার আসার আয়োজন। ’

ছবিতে দেখা যাচ্ছে, খাট ভর্তি উপহারের পাশে রাজের সঙ্গে বসে রয়েছেন পরী। তাদের সামনে ছড়িয়ে রাখা হয়েছে বেশ কয়েক সেট জামা, জুতা, খেলনা, বিছানাসহ সন্তানের ব্যবহারের জন্য আরো অনেককিছু।

২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে রাজের সঙ্গে প্রেম হয় পরীর। এরপর একই বছর অক্টোবরে বিয়ে করেন তারা। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবরও।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell