রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চলন্ত লঞ্চ বিদ্যুতায়িত হওয়া পানিতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র নিলয়ের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২২, ৭:২০ পূর্বাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

চলন্ত লঞ্চ বিদ্যুতায়িত হওয়া পানিতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র নিলয়ের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে চলন্ত লঞ্চ বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় পানিতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র নিলয়ের (১৮) মরদেহ উদ্ধার করা হয়ছে। মঙ্গলবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাস্থল উপজেলার ইমামপুরের হোগলাকান্দি এলাকার পাঙ্গাসিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত নিলয় স্থানীয় ডা. মোহাম্মদ আলীর ছেলে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় পিকনিকের জন্য লঞ্চ ভাড়া করে আনার পথে ঝুলন্ত তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হলে পানিতে পড়ে নিখোঁজ হন নিলয়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দুর্ঘটনার খবর রাত ৯টায় আমাদের কাছে আসে। খবর পেয়ে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে আসি। তবে ডুবুর দল না থাকায় রাতে উদ্ধার অভিযান চালানো যায়নি। ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পিকনিকে যাওয়ার জন্য সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করেন হোগলাকান্দি গ্রামের নিলয়সহ ৩-৪ জন তরুণ। লঞ্চটি নিয়ে আসার পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে অতিক্রম করার সময় তারের সংস্পর্শে চলে আসে। এতে নৌযানটি বিদ্যুতায়িত হলে সবাই লঞ্চ থেকে ঝাপিয়ে পানিতে পড়েন। এ সময় বাকিরা সাঁতরে উঠতে পারলেও নিলয় পানিতে তলিয়ে যান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell