বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজধানীতে বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীতে বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. শফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি। তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রয়েছেন।

বুধবার (৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ফার্মগেট ও কারওয়ান বাজারের মাঝামাঝি এলাকায় বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে উদ্ধারকারী সাইফুল ইসলাম বলেন, দুপুরে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলামের (পরিদর্শক) ফোন থেকে কল করে জানানো হলে তাকে উদ্ধার করি।

তিনি বলেন, শফিকুল বাসার ফার্নিচার বানানোর জন্য যোগাযোগ করেন। এরপর তাকে ফার্নিচার তৈরির কাঠ ও ফ্লাই বোর্ড কেনার জন্য সাহায্য চান। সকালে আশকোনার বাসা থেকে তিনি কারওয়ান বাজার যাচ্ছিলেন। আমারও কারওয়ান বাজারে গিয়ে তাকে মালামাল কিনতে সহযোগিতার কথা ছিল।

এদিকে, শফিকুলের ভাগিনা জাহিদ হাসান মুন্না জানান, শফিকুল পরিবার নিয়ে আশকোনা এলাকায় থাকেন। সকালে বাসা থেকে একাই বের হন মালামাল কিনতে। বিকেলে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে অচেতন অবস্থায় তাকে দেখতে পান। তার সঙ্গে আনুমানিক ২ লাখ টাকা ছিল বলে ধারণা তাদের। যা খোয়া গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত থানা পুলিশ তদন্ত করে দেখছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell