সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লায় পাওনা টাকার জন্য শিশুকে ধর্ষণ,যুবক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় পাওনা টাকার জন্য শিশুকে ধর্ষণ,যুবক গ্রেফতার

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে মো. রুবেল ওরফে নুর নবী (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে ফতুল্লার মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল ওরফে নুর নবী ফতুল্লার মুসলিনগর আমেনা সুপার মার্কেট সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় ৪ আগস্ট রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এজাহার সূত্র জানায়, রুবেল ওরফে নুর নবী ভুক্তভোগী শিশুর পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সে সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। প্রায় সময় একে অপরের বাসায় যাতায়াত করতেন। ১৭ জুলাই দুপুরে বাবার পাওনা টাকা নেওয়ার জন্য ওই শিশুকে বাসায় ডাকেন রুবেল।

এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে শিশুকে ধর্ষণ করেন তিনি। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে রুবেল বিষয়টি কাউকে জানালে ঘরের সিসি ক্যামেরায় ধারণকরা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে স্বজনদের ঘটনা খুলে বলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ আজিজুল হক বলেন, মামলার পর অভিযুক্ত রুবেল ওরফে নুর নবীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell