বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

তিন দাবিতে সরকারকে ৩ দিনের সময় দিলেন সাধারণ শিক্ষার্থীরা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৮, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ
  • ৩৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জ্বালানি তেলের মূল্য কমানোসহ তিন দাবিতে সরকারকে ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৮ আগস্ট) রাজধানীর নীলক্ষেত মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ সময় বেঁধে দেওয়া হয়।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট মানবন্ধনের নেতৃত্ব দেন।

 

শিক্ষার্থীরা বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।

ইসমাইল সম্রাট বলেন, একেবারে হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। রাত ১০টায় ঘোষণা দিয়ে ১২টার দিকে মূল্য কার্যকর করা জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু না।

মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরাও। তারা বলেন, এখনই যদি সরকারের এ অবস্থান হয় তাহলে নিরীহ মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? আমরা সরকারে প্রতি আহ্বান জানাই- জনজীবনের চিন্তা করে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করুন। ভুল থেকে ফিরে সঠিক সিদ্ধান্ত নিন। অন্যথায় অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী করতে হবে সেটা জনগণ ভালো করেই জানে।

শাহরিয়ার নামে এক চিকিৎসক অভিভাবকদের মধ্যে অংশ নিয়ে শিক্ষার্থীদের পক্ষে বলেন, আমরা সরকারকে তিনদিন সময় দিচ্ছি। আপনারা আগের জায়গায় ফিরে আসুন। জনগণ যখন মাঠে নেমে আসবে তখন বুঝবেন জনগণের শক্তি কি। সময় থাকতে সচেতন হোন। অন্যথায় আপনাদের মতো অবস্থা রাজাপক্ষের মতো হবে।

এ সময় তিন দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধিকৃত জ্বালানি তেলের দাম কমানো; এক পয়সাও গণ-পরিবহনে ভাড়া বৃদ্ধি না করা; গণ-পরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য বন্ধ করে সকল শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell