শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

রাজধানী থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২২, ৯:০০ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর মিরপুর-১৪ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ আগস্ট) ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৮ আগস্ট) দিনগত রাতে মিরপুর-১৪ এর ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সামনে চেকপোস্ট স্থাপন করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি মো. নাজমুল হক ও মো. মিলন ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামিরা দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভাষানটেক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আবুল হাসানাত।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell