সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কাশিপুর থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২২, ৯:২১ অপরাহ্ণ
  • ২৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় নুর নবী (২৩) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ফতুল্লার কাশিপুর শান্তিনগর মোড়ের মতিউর রহমানের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরনবী রংপুরের গঙ্গাচড়া হাবু কুটিল পাড়ার জহিরুল হকের ছেলে। তিনি ওই বাসায় বোনের সঙ্গে থেকে ভোলাইল এলাকার এনআর গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, নুর নবী রিনা নামে এক নারীকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বনিবনা না হওয়ায় গত কয়েকমাস আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে নুর নবী তার বোন ও বোন জামাইয়ের সঙ্গে শান্তিনগর মোড়ের মতিউর রহমানের বাসায় ভাড়ায় বসবাস করতেন। স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি কিছুটা হতাশায় ভুগছিলেন।

সোমবার রাতে নুর নবী রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তার বোন ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ফাঁক দিয়ে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, ‘ঘরের লোহার আড়া থেকে ঝুলন্ত অবস্থায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell