বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উত্তরায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির ছাদ কেটে নিহতদের উদ্ধারের চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
  • ৩৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকার আড়ং শো-রুমের সামনে প্রাইভেটকারে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) গার্ডার ভেঙে পড়ে নিহতদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির ছাদ কেটে নিহতদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ওই প্রাইভেটকারে অন্তত ৬ জন ছিলেন। তাদের মধ্য থেকে দুজন গাড়ি থেকে বের হতে সক্ষম হন বলে জানা গেছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাকি চারজন গাড়ির ভেতরে ছিলেন। তারাই মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহতদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। কাটার মেশিন দিয়ে গাড়ির বিভিন্ন অংশ কাটা হচ্ছে।

উদ্ধার অভিযান দ্রুত করতে পুলিশের ক্রেন চাওয়া হয়। তবে, সড়কের দুপাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হওয়ায় ক্রেন আসতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

বিকেলে দুর্ঘটনার শিকার গাড়ির রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮। গাড়িতে থাকা হতাহতরা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১), রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। গাড়ির ভেতর চাপা পড়েন রুবেল, ঝর্না, শিশু জান্নাত ও জাকারিয়া। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

দুর্ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই, উত্তরা-পূর্ব জোন) মো. পান্নু মিয়া এসব তথ্য জানান।

বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম জানান, গার্ডার সরানোর সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell