বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩২
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে-ওমর সানী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ
  • ৩৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম।

লাল ডিম ডজনে বেড়েছে প্রায় ১৫ টাকা!

 

নিত্যপ্রয়োজনীয় এই খাবার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যার কারণে মানুষের পুষ্টি ঘাটতির শঙ্কা তৈরি হয়েছে। তবে পোল্ট্রি ব্যবসায়ীদের দাবি, মুরগীর ফিডের দাম বাড়ায় বেড়েছে ডিমের দাম।

এদিকে ডিমের দাম কমাতে এক অভিনব পদ্ধতি শেখালেন চিত্রনায়ক ওমর সানী। এক সপ্তাহ ডিম কেনা বন্ধ রাখলে দাম এমনই কমে যাবে বলে মনে করছেন তিনি। তাই সবাইকে এক সপ্তাহ ডিম কেনা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এই তারকা।

মঙ্গলবার (১৬ আগস্ট) ফেসবুকে ওমর সানী লেখেন, ‘১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য, এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে; চলেন তাই করি। ’

এই পোস্টে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। ওমর সানীর মতো একজন তারকা এমন পোস্ট দিয়ে ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলে দিচ্ছেন বলেও দাবি করছেন অনেকে।

ওমর সানীর পোস্টটির নিচে রেজাওয়ানুল হক রাজু নামের এক ভক্ত মন্তব্য করেন, ‘প্রিয় অভিনেতা আগে একটা ডিমের উৎপাদন খরচ জানুন তারপরে না হয় এমন পোস্ট দিয়েন। খামারিদের কথা চিন্তা করুন। আপনাদের মতো সমাজে পরিচিত লোকদের কাছ থেকে এমন দায়িত্বহীন পোস্ট আসা করি না। আগে যেখানে লেয়ার মুরগীর ফিডের দাম ছিল ১৮০০ টাকা বস্তা সেটা এখন বেড়ে হয়েছে ২৮৯০ টাকা। ’

তার মন্তব্যের উত্তরে এই অভিনেতা লেখেন, ‘সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি দাম বাড়লেই পণ্য বয়কট, উচিত শিক্ষা দিন!’

ওমর সানী আরো লেখেন, ‘আপনাদের কেনার মধ্যে কমফোর্টেবল হতে হবে, অবশ্যই আপনাদের লাভ চাই আমরা!’

কেউ কেউ আবার ডিম নিয়ে এই তারকার পোস্টকে সমর্থনও জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell