বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৪
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় চুরি করা স্বর্ণ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৩, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় দোকান থেকে চুরি করা স্বর্ণ ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণ উদ্ধার করায় মঙ্গলবার (২৩ আগস্ট) পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাজুস নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতারা।

জানা যায়, গত রোববার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের ‘পূর্ণিমা জুয়েলার্সে’ চুরির ঘটনা ঘটে। চোরের দল অভিনব কায়দায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারীরা বিষয়টি টের পায়। তারা দৌঁড়ে গিয়ে চোর চক্রের সদস্য মাহবুব আলম খোকনকে (৪৩) আটক করতে সক্ষম হয়। তবে অন্য চোরেরা পালিয়ে যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোরকে নিয়ে রাতেই ঢাকার সায়দাবাদ এলাকার আবাসিক হোটেল ‘মর্ডার্ন’- এ অভিযান চালান। সেখান থেকে চুরি যাওয়া ৫ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল বলেন, চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আসামি মাহবুব আলম খোকন একেক সময় তার নাম পরিচয় একেকটা বলায় রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell