সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

প্রকাশ্যে চা দোকানি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মেহেরপুরের মুজিবনগরে প্রকাশ্যে চা দোকানি লিয়াকত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় অতিরিক্তি জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত আলিয়াত খাঁর ছেলে কাবিদুল খাঁ, মৃত আবু লায়েস খাঁর ছেলে জামাত আলী খাঁ ও মৃত আলিয়াত খাঁর ছেলে মফিদুল ইসলাম খাঁ।

এ ঘটনায় একই গ্রামের মৃত আবু লায়েস খাঁর ছেলে ছোট খোকন, মৃত আবুল খাঁর ছেলে ভরস খাঁ ও লিয়াকত খাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। খালাস পেয়েছেন ওবিদ আলী, মশিউর রহমান ও তাছির।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী শহীদুল হক।

তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছিলো হাটের দিন। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ওই গ্রামের রিপন হাটের মধ্যে পাওনা ৪শ টাকা চাইতে যান একই গ্রামের জামাত আলী ও খোকার কাছে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে আসামিরা সেখান থেকে চলে যান।

রিপন হাটেই তার বড় ভাই লিয়াকতের চায়ের দোকানে বসেছিলেন। কিছুক্ষণ পর আসামিরা ১০-১২ জন অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা চালান। এ সময় তার ভাই চা দোকানি রিপনকে বাঁচাতে গেলে ধারালো রামদা দিয়ে তার মাথার ওপর কোপ দেন। রিপন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের ছেলে ফয়সাল ও ভাই মাবুদ তাকে বাঁচাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মোখলেছ বাদী হয়ে মুজিবনগর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পড়ে মুজিবনগর থানার এসআই মতিউর রহমানের উপর। এক মাসের মধ্যে ওই বছরের ২৫ ফেব্রুয়ারি ৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন এসআই।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তাদের স্বজনরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell