সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বক্তাবলীতে শওকত আলী ও সামেদ আলী বাহিনী দুই গ্রুপের সংঘর্ষ-পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকাগুলি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২২, ১২:৪৪ পূর্বাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ আগস্ট) সকালে বক্তাবলী ইউনিয়নের আকবর এলাকায় সামেদ আলী বাহিনী ও ইউপি চেয়ারম্যান শওকত আলী সমর্থিত জাকির বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী  বলেন, কিছুদিন আগে বাকি টাকা চাওয়া নিয়ে আমার আত্মীর-স্বজনদের বাড়িতে সামেদ আলী বাহিনীর লোকজন হামলা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ সেই বিরোধের জেরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফতুল্লা থানা ওসির উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আমাদের প্রায় সাত-আটজন আহত হয়েছেন।

এ বিষয়ে সামেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাদের পক্ষের ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell