সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দীর্ঘ ১০বছর পর ৪ নবজাতকের জন্ম দিলেন মা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২২, ৮:১২ অপরাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামের এক মা। চার নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন ওই নারী। তিনি জেলার বিরল উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের ভাণ্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী।

জন্ম নেওয়া ৪ নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, ১০ বছর আগে শরিফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় মৌসুমী বেগমের। বিয়ের পরের বছর একটি সন্তান হলেও মারা যায়। এরপর থেকে তাদের কোনো সন্তান হয়নি। গত ২০ আগস্ট প্রসব ব্যথা উঠলে ওই দিনই অন্তঃসত্ত্বা মৌসুমী বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অবশেষে বুধবার (৩১ আগস্ট) সকালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন মৌসুমী বেগম।

চার নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, বিয়ের দশ বছর পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। আমি ও আমার পরিারের লোকেরা অনেক খুশি। আপনারা শুধু আমার সন্তানগুলোর জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ ও সুন্দরভাবে থাকে।

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত শারমিন বলেন, দীর্ঘদিন ধরে বাচ্চা না হওয়ায় মৌসুমী হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ওষুধ গ্রহণ করছিলেন।  তার নিয়মিত চেকআপ করা হতো।  নবজাতকদের বর্তমানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell