বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রূপগঞ্জ থেকে ‘সজিব বাহিনী’ নামের কিশোরগ্যাং গ্রুপের পাঁচ সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৬, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ
  • ৩০০ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ‘সজিব বাহিনী’ নামের এক কিশোরগ্যাং গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে তারাবো এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, একটি স্টিলের কাটারি এবং একটি সিজার (কাঁচি) উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উপজেলার তারাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন, তারাবো হাট্টিপাড়া এলাকার জসিমের ছেলে সুজন, তারাবো দক্ষিণপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে রনি, একই এলাকার সেলিম মিয়ার ছেলে সোহেল মিয়া ও তারাবো হাট্টিপাড়া এলাকার তাহের ইসলামের ছেলে খবির। তাদের প্রত্যেকের বয়স ১৯-২০ বছর।

র‌্যাব জানায়, আটকরা ‘সজিব বাহিনী’ নামের এক কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোরগ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট দেখানোর জন্য তারাবো বালিরমাঠে চাপাতি, চাকু, স্টিলের কাটারি, কাঁচিসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবত রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell