সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নেশার টাকার জন্য মাকে মারধর করায় বড় ভাইকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় বড় ভাইকে হত্যার ঘটনা ঘটে। পরে তাকে পুতে রেখে গুম করার তিন দিন পর মাটি খুঁড়ে নূর হোসেন শাকিল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, বুধবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যার ৬টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর গ্রামের আব্দুল করিম হাজী বাড়ির পুকুর পাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যার সেখানে পুতে রেখেছিল।

নিহত শাকিল (২৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল করিম হাজী বাড়ির বাবুল হোসেনের ছেলে।

এছাড়া ঘটনায় আটকরা হলেন- নিহতের ছোট ভাই এমাম হোসেন, বাবা বাবুল হোসেন ও মা ফাতেমা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপক জিজ্ঞাসাবাদে নিহতের ভাই এমাম হোসেন জানান যে শাকিল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকার জন্য গত শনিবার রাত ১০টার দিকে তিনি তার মা ফাতেমা বেগমকে মারধর করেন। এতে তার মা অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি নিয়ে শাকিলকে তার ভাই এমাম হোসেনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বাবা বশির হোসেন বাবুল মিয়াসহ তারা রাতের আঁধারে মরদেহটি পুকুর পাড়ে মাটিচাপা দেন।

স্থানীয়রা জানান, শাকিল তার পরিবারের সদস্যদের ওপর প্রায়ই বিভিন্ন কারণে অত্যাচার করতেন। এসব ঘটনার জের ধরে তাদের পরিবারে কলহ দেখা দেয়। এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত শনিবার পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যা করেন। এর পর বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে নিহতের মরদেহ দাফন ছাড়া মাটিচাপা দেওয়া হয়। পরে বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এর পর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell