বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ফরিদপুরে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হ

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর এলাকার একটি ইটভাটার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদককারবারিরা হলেন- বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাইড়ি-মোহনপুর গ্রামের আব্দুল সত্তার খানের ছেলে জুয়েল খান (৩৬)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিশ্বাসপুর গ্রামে বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখের ভাটার পাশে মাদকের বড় চালান নিয়ে কয়েকজন মাদককারবারি অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজার ৮টি প্যাকেটসহ দুই কারবারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক দুইজনের মধ্যে জুয়েল খান পেশাদার মাদকবিক্রেতা। তিনি সিরাজগঞ্জ থেকে এসে ভাড়াবাড়িতে থেকে বেশ কিছুদিন ধরে বোয়ালমারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আটকদের নামে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ১১। মামলার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর জিজ্ঞেসাবাদের জন্য তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell