সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

চুরি করতে এসে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে চোর

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় চুরি করতে এসে গৃহকর্তাকে কুপিয়ে জখম করেছে চোর। আহত গৃহকর্তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কৌশলে তিন থেকে চারজনের একটি চোরের দল ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিল। রাত আনুমানিক দেড়টার সময় তারা আকস্মিক গৃহকর্তা আব্দুর রাজ্জাক হাওলাদারের (৭০) কক্ষে প্রবেশ করে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে এবং তার স্ত্রী রাশিদা বেগমকে (৬০) রশি দিয়ে বেঁধে আলাদা দুটি কক্ষে আটকে রাখে। এসময় তারা ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং রাশিদা বেগমের গলা থেকে এক ভড়ি ওজনের স্বর্ণের চেইন ও কান থেকে আটআনা ওজনের দুটি দুল ছিনিয়ে নেয়। স্বজনরা খবর পেয়ে ওই রাতেই আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনার খবর পেয়ে রাতেই বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, ওসি তদন্ত রনজিৎ সরকার ও এসআই শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell