শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৮, ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ
  • ১৮৫ ০৯ বার দেখা হয়েছে

মহাখালীতে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনার দুই দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শনিবার (১৭ সেপ্টেম্বর)  রাত সাড়ে নয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

তিনি জানান, নিহতের নাম মো. কালাম বেপারী। বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তার মৃত্যুর ঘটনায় ছেলে রিয়াদ বেপারী বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

জানা যায়, ওই হাসপাতালের ডাক্তার রোগী কালাম ব্যাপারীকে গত ২৯ আগস্ট সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তার পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। শনিবার স্বজনরা হাসপাতালে এসে বিছানায় তাকে পায়নি। ওয়ার্ডের আশপাশের লোকজন জানান, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বাইরে যান, এরপর আর ফিরে আসেননি।

তখন নিহতের পরিবার পুলিশের সহায়তা চান।

পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকালে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে যান। তখন নয়তলার বাটন চাপ দিলে লিফট ১০ তলায় উঠে যায়। এরপর তিনি পা দিলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এরপর তার পচনশীল মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell