সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

এসএসসি পরীক্ষার্থীদের পরিবহনের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের পরিবহনের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ সার্ভিস চালু হয়েছে।

গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি মো. তৌহিদুল ইসলাম দীপ জানান, মহানগর পুলিশ সম্প্রতি গাজীপুরে মহাসড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করায় স্বল্প দূরত্বের যাত্রীদের যাতায়াতে যানবাহনের সংকট দেখা দেয়। এমতাবস্থায় গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী যথা সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এ পরিস্থিতি দেখে গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে দ্বিতীয় পরীক্ষার দিন থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে পরিবহনের জন্য চারটি বাস সরবরাহ করা হয়েছে। বাসগুলো গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকা থেকে টঙ্গীবাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের কাছে পৌঁছে দেবে। এজন্য তাদের কোনো ভাড়া দিতে হবে না।

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের পরীক্ষার্থী মো. তারেক বলে, এ সার্ভিস দেওয়ায় আমরা স্বাচ্ছন্দ্যে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে যেতে পারছি। তবে প্রথম দিন এ সার্ভিস না থাকায় বাস সংকট ও ভিড়ের কারণে আমাদের কেন্দ্রে যেতে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে।

 

একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক পরীক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, প্রথম দিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে বোর্ডবাজারের বাসা থেকে টঙ্গী কেন্দ্রের উদ্দেশে ছেলেকে নিয়ে বের হই। প্রায় আধাঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারিনি। পরে অনেক দুশ্চিন্তার মধ্যে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পরীক্ষা শুরুর সময়ে কেন্দ্রে পৌঁছেছি। কিন্তু পরদিন থেকে গাজীপুর ইয়ুথ ক্লাবের ফ্রি বাস সার্ভিসে কোনো দুর্ভোগ ছাড়াই যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পেরেছি। তাদের এ উদ্যোগকে ধন্যবাদ জানাই।

তৌহিদুল ইসলাম দীপ আরও জানান, এ সার্ভিসে সার্বিক সহযোগিতা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রয়োজনে আরও বাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell