সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চাঁদার দাবিতে খামারীকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৭, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে জামাল হোসেন (৪৫) নামে এক গরুর খামারীকে তুলে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হকের ভাতিজা অন্তর ও তার সহযোগীদের বিরুদ্ধে। মোবাইল ফোনে ডেকে নিয়ে টানা ৪০ মিনিট ওই খামারীকে লোহার পাইপ দিয়ে এলাপাথারী পিটিয়ে জখম করে নগদ ৫০ হাজার এবং ২ ঘন্টা পর স্ত্রীকে দিয়ে আরও ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ি জামাল হোসেন। ইতিমধ্যে জামাল হোসেন তার ওপর নির্যাতনের বিচার দাবি করে কান্নায় ভেঙ্গে পড়া ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

থানায় লিখিত অভিযোগের বিষয়ে বাদী জামাল হোসেন জানান, আমি (জামাল হোসেন) ফতুল্লার এনায়েতনগর ৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। সোমবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ কৃষি ব্যাংক ফতুল্লা শাখায় ব্যবসায়িক কাজে গেলে অজ্ঞাত এক মোবাইল নম্বর থেকে আমাকে ফতুল্লা বাজারের সাথে প্রাইমারি স্কুলের সামনে আসতে বলে। সেখানে গিয়ে দেখি ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হকের ভাতিজা আনিসুল হক অন্তরসহ আরও ৫/৬জন দাঁড়িয়ে আছে। ওই সময় তারা আমাকে দেশীয় অস্ত্রের মুখে তুলে নিয়ে লালপুর, ইসরাফিল রোড, হরিস চৌধুরীর গার্মেন্টেসের পার্শ্বে নিয়ে যায় এবং আমার সাথে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার ঘরে আরও পঞ্চাশ হাজার টাকা মোবাইল যোগে আমার স্ত্রী ইয়ানূরকে বাসা থেকে নিয়ে আসতে বলে। কিন্তু বাসা হতে টাকা আনতে দেরী করায় বিবাদীরা আমার হাত-পা ও মুখ বেঁধে মোটা লোহার পাইপ দিয়ে প্রায় ৪০ মিনিট পেটাতে থাকে।  এ দৃশ্য গার্মেন্টে থাকা কর্মীরা দেখেছে। কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষন পর আমার স্ত্রী টাকা নিয়ে আসলে বিবাদীরা আমার স্ত্রীর নিকট হতে টাকা নিয়ে দ্রুত উক্ত স্থান ত্যাগ করে।

তিনি আরও জানান., আমার স্ত্রী আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। চিকিৎসার পরে আমার জ্ঞান ফিরলে আমার স্ত্রী আমাকে জানায় যে, বিবাদীরা আরও হুমকী দিয়েছে  যে, এই বিষয়ে পুলিশকে জানালে আমার পা কেটে ফেলবে, জানে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে। আমাকে যে স্থানে নির্যাতন করা হয়েছে সে এলাকায় সিসি টিভি ক্যামেরা লাগানো আছে, যা তদন্তে সহায়ক হবে।

এ বিষয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হক জানান,  আমার ভাতিজা আমরা এক বাসায় থাকি না। এ ঘটনা সম্পর্কে জানা নেই।

জামাল হোসেনের স্ত্রী ইয়ানূর জানান, এতটা নির্মমভাবে মানুষকে পেটাতে পারে। আমি পায়ে ধওে চিৎকার কওে টাকা দিয়ে স্বামীকে মুক্ত করেছি। পাশে থাকা গার্মেন্টের কর্মীরা পুরো বিষয়টি দেখেছে। কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসেনি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই শফিকুল ইসলাম জানান, বাদীকে ফোন দিয়েছিলাম ঘটনাস্থলে যেতে। কিন্তু সে ভয় পাচ্ছে। আমরা তাকে অভয় দিয়েছি এর সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell