বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৫
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

এশিয়া ইয়থ সামিট” এ বাংলাদেশের প্রতিনিধি হয়ে তুরষ্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের ইব্রাহিম

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২, ২০২২, ১:৩১ পূর্বাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

এশিয়া মহাদেশ এর যুব উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সম্মেলন “এশিয়া ইয়থ সামিট ২০২৩ এ বাংলাদেশের প্রতিনিধি মনোনীত হয়েছেন ইব্রাহিম আদহাম খান। তুরষ্কের রাজধানী ইস্তানবুলে আগামী ২৩-২৬ জানুয়ারী ২০২৩, ৪ দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে ২২ জানুয়ারি ২০২৩ তুরষ্কের উদ্দেশ্যে বিমানযোগে তার রওনা হবার কথা রয়েছে বলে তিনি জানান। গত ২৫ সেপ্টেম্বর তার ব্যাক্তিগত ইমেইল এ “এশিয়া ইয়থ সামিট ২০২৩ এর আয়োজক কমিটির কার্যকরী পরিচালক তার প্রস্তাব গৃহিত হওয়ার খবর জানান এবং অফিসিয়াল আমন্ত্রন জানান। যুব উন্নয়ন বিষয়ক বিভিন্ন গবেষনাপত্র, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তার সফল পদচারনার দরুন নারায়ণগঞ্জ এর এ সন্তান বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করতে আমন্ত্রন পান। ৪ দিন ব্যাপী এ সম্মেলনের মুল প্রতিপাদ্য “টেকসই উন্নয়নে জনকল্যাণমুখী কর্মকান্ডে পারষ্পরিক সহযোগিতা” এর উপর বক্তব্য প্রদান ও যুক্তিতর্ক স্থাপন শেষে আগামী ২৭ জানুয়ারি ২০২৩ দেশে ফেরার কথা রয়েছে তার। এ বিষয়ে ইব্রাহিম আদহাম খান জানান, ‘যেহেতু আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সেহেতু আমার প্রথম লক্ষ্য হবে আমার কাজ ও বক্তব্য দিয়ে দেশের সম্মান অক্ষুন্ন রাখা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরা, কারণ দেশের ব্যাপারে যত পজিটিভ দিকগুলি আমরা বাইরে তুলে ধরতে পারব, বিদেশী বিনিয়োগ ও সহিযোগীতা এবং বিদেশীদের আমাদের সাথে ব্মনোভাব তত উন্নত হবে। সবশেষে তিনি দেশবাসীর নিকট দোয়া চান যাতে দেশের হয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। ইব্রাহিম আদহাম খান এর আগেও ২০১৯ এ থাইল্যান্ড এর ব্যাংকক এ অনুষ্ঠিত “ফিউচার লিডার কংগ্রেস ২০১৯”, এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত “গ্লোবাল গোলস সামিট ২০২০ ” বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রসঙ্গত, ইব্রাহিম আদহাম খান নারায়ণগঞ্জ হতে নির্বাচিত সাবেক এম. এল. এ আব্দুল সামাদ খান এর নাতি, একজন ব্যবসায়ী উদ্যোক্তা ও অরাজনৈতিক সেবামূলক সংগঠন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব এর প্রতিষ্ঠাতা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell