বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

নৌকা ও ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন একডজন যাত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২২, ৯:৩৩ অপরাহ্ণ
  • ৩৫৯ ০৯ বার দেখা হয়েছে

নৌকা ও ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন একডজন যাত্রী

সর্বশেষ গত শুক্রবার রাতে নবীগঞ্জ খেয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন  জিম , শাওন ও রিফাত নামের  তিন কিশোর। তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী অয়ন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে নবীগঞ্জ মেলা দেখতে যান।

 

নৌ কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট।  টোল ফ্রি এ ঘাটে চলতি বছরেই ৮/৯ টি নৌকা ও ট্রলার ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় একডজন যাত্রী। ট্রলার মালিক ও মাঝিদের স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত ভাড়া আদায় এবং গাদাগাদী করে যাত্রী পারাপারকে এ সব দূর্ঘটনার জন্য দায়ী করছেন যাত্রীরা।

বাড়ি ফিরতে রাত ৯টার দিকে নবীগঞ্জ খেয়াঘাটে একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠেন। মাঝিকে নিষেধ করার পরও ছোট নৌকায় আরও ৮/১০ জন যাত্রী উঠান। নৌকাটি ছাড়ার পর পরই হেলেদুলে ডুবে যায়। ঘটনার পর নৌকার মাঝি আলমগীরকে আটক করে নৌ পুলিশ।

এ দিকে শুক্রবার রাতে নৌকা ডুবির ঘটনার পর শনিবার সকালে ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ভাড়া আদায়ের প্রতিবাদ করেন যাত্রীরা। এতে প্রায় আধা ঘন্টা নৌকা চলাচল বন্ধ থাকে।

যাত্রীরা জানান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এ ঘাটে টোল ফ্রি ঘোষণা করেন। কিন্তু ইজারাদারের মতোই  টোল আদায় কক্ষে বসে টোল আদায় করছেন ট্রলার মালিকরা ।

তাদের ব্যবহারও বেশ রুক্ষ বলে অভিযোগ করেন যাত্রীরা। ট্রলারগুলো ৫০/৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও প্রতি ট্রিপে ঠেসে ঠেসে ৪শ’ থেকে ৫শ’  যাত্রী উঠানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell