শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

(রাবি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর ও বিক্ষোভে উত্তাল হয়েছে উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ-হাসপাতাল ক্যাম্পাস।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ
  • ৩৪১ ০৯ বার দেখা হয়েছে

 

বর্তমানে (বুধবার, ১৯ অক্টোবর দিনগত রাত ১২টা) রাবির শিক্ষার্থীরা রামেক হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো হাসপাতাল এলাকা। আর ভেতরে অবস্থান নিয়েছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। তারা ভেতরে বিক্ষোভ প্রদর্শন করছেন।

 

মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ট চালাচ্ছে। তবে কোনো পক্ষই শান্ত না হওয়ায় রামেক হাসপতালে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিক্ষার্থীর মৃত্যুর পর চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে রাবির শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান। এরপর বিক্ষোভ শুরু করেন। এদিকে হাসপাতালের ভেতর ভাঙচুর ও চিকিৎসক, নার্স ও হাসপাতাল স্টাফদের ওপর হামলার অভিযোগে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ শুরু করেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, তাদের চিকিৎসকদের ওপর হামলা করেছেন রাবি শিক্ষার্থীরা।

তারা দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে হামলা ভাঙচুরে প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা। এ পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল ক্যাম্পাসে। বর্তমানে হাসপাতালের ভেতরে ইন্টার্ন চিকিৎসক এবং বাইরে রাবির শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু বিক্ষুব্ধরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীও শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তিনি সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু কোনো পক্ষই তা মানতে রাজি হয়নি। ফলে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।  ।

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার (২৬)। হবিবুর রহমান হলের ৩৫৪ নং কক্ষের আবাসিক ছাত্র শাহরিয়ার মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর জানান, কীভাবে শাহরিয়ার ছাদ থেকে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি বলেন,বুধবার রাত ৮টার দিকে শাহরিয়ার ছাদ থেকে পড়ে গেলে সহপাঠীরা তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করার পর ৮ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছাত্রের মৃত্যুর কথা ঘোষণার পর রামেক হাসপাতালে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা। এসময় তারা হাসপাতালের ৮ নং ওয়ার্ডের দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। এছাড়া টেবিল চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা চালিয়েছেন।

এসময় রামেক হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা ৮ নম্বর ওয়ার্ডের দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell