মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

এমপি শামীম ওসমানের দেয়া একটি গাড়ি উপহার হিসাবে গ্রহন করেন ফতুল্লা মডেল থানার (ওসি) রিজাউল হক দিপু।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২২, ১:২৬ পূর্বাহ্ণ
  • ২৯৩ ০৯ বার দেখা হয়েছে

এমপি শামীম ওসমানের দেয়া একটি গাড়ি বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপহার হিসাবে গ্রহন করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু।

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় গাড়ি সংকটের কারণে পুলিশ ডিউটি করতে সমস্যার সৃষ্টি হওয়ায় সঠিক সময়ে অপরাধ দমন সহ জনগনকে সেবাদানে চরম ভাবে ব্যাঘাত ঘটছে। এতে করে ফতুল্লার বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকান্ড হলেও পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছে পারছে না। যার কারণে অপরাধীরা অপরাধ করে নিরাপদ স্থানে চলে যেতে পারছে। এমন পরিস্থিতির কারনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ফতুল্লা মডেল থানা পুলিশকে একটি গাড়ি উপহার দেন। এই গাড়ি দিয়ে পুলিশ যাতে বিভিন্ন এলাকায় নিয়মিত টহল সহ অপরাধ দমনে ডিউটি করতে পারেন।

এদিকে গাড়ির সংকটের কারণে ফতুল্লা মডেল থানা পুলিশ সিএনজি, ইজিবাইক দিয়ে ডিউটি করতে বাধ্য হচ্ছে। অনেক সময় পুলিশ অফিসার গাড়ির অভাবে ডিউটির টাইমের ওভার হওয়ার পরও তার নিজের এরিয়ায় যেতে পারে না। এতে জনগন একদিকে যেমন পুলিশের সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে পুলিশ না থাকার কারনে অপরাধীরা বীরদ্বর্পে অপরাধ কর্মকান্ড করতে পারছে না। অনেক সময় দেখা যায় পুলিশের একটি টিম থানা থেকে বের হওয়ার পর গাড়ি না থাকায় রাস্তায় দাড়িয়ে প্রাইভেট সিএনজি আটক করে তাকে দিয়ে ১২ ঘন্টা ডিউটি করাচ্ছে। এতে করে ঐ সিএনজি চালক শুধু মাত্র সরকারী ভাবে গ্যাসের খরচটা পাচ্ছেন। তিনি কোন বাড়তি মজুরী পাচ্ছে না। অনেক সময় সিএনজি চালকরা পুলিশের ভয়ে থানার আশে পাশের এলাকায় পুলিশের ডিউটির শুরুতে ওই এলাকা থেকে সরে থাকে। যাতে করে পুলিশ সিএনজি আটক করে ডিউটি করাতে না পারে। আবার অনেক সময় পুলিশ অফিসারের নিজের পকেটের টাকা খরচ করে ইজিবাইক ভাড়া নিয়েও ডিউটি করতে হচ্ছে। গাড়ির অভাবে পুলিশ ডিউটি করতে হিমশিম খেতে হচ্ছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু জানান, গাড়ির সংকটে ফতুল্লা মডেল থানা পুলিশ ডিউটি করতে পারছে না। সরকারী ভাবে গাড়ি বরাদ্ধ না থাকার কারনে পুলিশ বাধ্য হয়ে সিএনজি যোগে ডিউটি করতে হচ্ছে। অনেক সময় সিএনজি না পাওয়ার কারনে ডিউটির কয়েক ঘন্টা ওভার হওয়ার পরও উক্ত অফিসার তার এরিয়ায় যেতে পারে না। থানায় সরকারী গাড়ি মাত্র দুইটা। আর অফিসার কত গুলো। গাড়ি সংকটের বিষয় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান সাহেবকে অবগত করা হলে তিনি ফতুল্লা মডেল থানার জন্য একটি গাড়ি উপহার দেন। আর কয়েকটি গাড়ি হলে মোটামুটি ভাবে কিছুটা হলেও পুলিশ অফিসার ডিউটি বাদ দিয়ে আগে গাড়ি ধরার মত টেনশন থেকে রেহায় পেতো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell