মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১২
শিরোনামঃ
রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

জামালপুরে মেয়েকে কটূক্তির বিচার চাইতে গিয়ে মৃত্যু হয় বাবার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

জামালপুরে মেয়েকে কটূক্তির বিচার চাইতে গিয়ে মৃত্যু হয় বাবার

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে জামালপুরের মেলান্দহ পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে।

নিহত মানিক মিয়া ওই গ্রামের বাসিন্দা। আটকরা হলেন- একই গ্রামের মো. কাশেদ মিয়া (৪৪), তার স্ত্রী পারভীন বেগম (৩০) ও কাশেদ মিয়ার বন্ধু বেলায়েত হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামের কাশেদ মিয়ার ১২ বছরের ছেলে একই এলাকার মানিক মিয়ার মেয়েকে (১৩) বাজে মন্তব্য করে। এ ঘটনায় বিচার চাইতে বাবা মানিক মিয়া কাশেদ মিয়ার বাড়িতে যান। এ সময় কাশেদ মিয়ার সঙ্গে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেদ মিয়া রড দিয়ে মানিক মিয়ার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মানিক মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মেয়েকে কাশেদ মিয়ার ছেলে কটূক্তি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে মানিক মিয়াকে রড দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell