শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫০
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সর্বহারা প্রধান পরিচয়ে মোবাইল ফোনে মেরে ফেলার হুমকি সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান কে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২২, ১:০৭ পূর্বাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

সর্বহারা প্রধান পরিচয়ে মোবাইল ফোনে মেরে ফেলার হুমকি সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান কে-থানায় (জিডি)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়ার পরিবারকে দেখে নেওয়া ও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সর্বহারা প্রধান পরিচয়ে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিকেলে ওই অধ্যক্ষ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি প্রতিষ্ঠানটিতে প্রায় ২৯ বছর ধরে কর্মরত। সোমবার দুপুরে কলেজে দাপ্তরিক কাজ করার সময় একটি নম্বর থেকে তার মোবাইলে একটি কল আসে। ফোনে শ্যামল কুমার বিশ্বাস নামের একজন সর্বহারা গ্রুপের নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে রয়েছেন বলে পরিচয় দেন।

ফোনে শ্যামল কুমার বলেন, ‘আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। আমার দলের কিছু ছেলে জেলে আছে। তাদের জেল থেকে বের করতে কিছু টাকা লাগবে। সেই টাকা আপনি আমাকে দেবেন।;

অধ্যক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাকে ও তার পরিবারের সদস্যদের দেখে নেবেন ও মেরে ফেলবেন বলে হুমকি দেন ওই ব্যক্তি।

এ বিষয়ে সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, ‘আমি সর্বহারার নাম শুনে লাউড
স্পিকার অন করে কথা বলি। তখন আমার সামনে কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোর্তুজা, নুরুল হক ও মিজানুর রহমান নামের একজন প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ছাত্র সর্বহারা গ্রুপের প্রধানের মোবাইলে বলা শেষের দিকে কিছু কথা রেকর্ড করে। বর্তমানে ওই রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে ও থানায় জমা দিয়েছি।’

পরে ওই নম্বরে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell