মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১৯
শিরোনামঃ
রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

পেশা থেকে মনের খোড়াক মেলে বাঁশি বাদক আরাফাতের

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৮, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

পেশা থেকে মনের খোড়াক মেলে বাঁশি বাদক আরাফাতের

ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন আরাফাত। বাঁশের বাঁশির সুর ভাসছিল চারদিকে। কয়েকশ’ মানুষ তা শুনছিলেন তন্ময় হয়ে। তিনি কখনও তুলছিলেন বিচ্ছেদের সুর, কখনও আনন্দের।

গত শনিবার এ দৃশ্যের দেখা মেলে হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন হজরত শাহ বায়েজিদ (রহ.) এর বার্ষিক ওসর উপলক্ষে অনুষ্ঠিত মেলায়।

প্রাণ কাড়া সুরের বাঁশি আর বাজাইয়োনা, ঘরে রইতে পারি না বন্ধু সইতে পারি না, পাগল করা সুরে বাঁশি বাজাইয়োনা, তুমি যাদু মাখা সুরে বাঁশি বাজাইয়ো না। ‘মায়ের গায়ে বিয়ের শাড়ি’ চলচ্চিত্রের এ গানটি ভেসে আসছিল আরাফাত মালিতার (৪০) বাঁশি থেকে।

আরাফাত কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা। তার বাঁশিতে যেন জাদু আছে। এ বাঁশি বাজিয়ে আর বিক্রি করে ১৫ বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমি সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত মেলায় বাঁশি বিক্রি করি, ১৫ বছর ধরে এ পেশায় জড়িত। এতে প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। যা দিয়ে চলে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ৪ সদস্যের পরিবার। বৈচিত্রময় এ পেশা থেকে মনের খোড়াক মেলে।

আরাফাত জানান, তার কাছে ২০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা দামের পর্যন্ত বাঁশি রয়েছে। কুমিল্লা থেকে বাঁশ সংগ্রহ করে নিজের হাতে বাঁশি তৈরির পর সেগুলোতে রঙ করেন। বাঁশি তৈরির কাজে স্ত্রীর সহযোগিতা পান তিনি।

স্রোতা মো. নূর ইসলাম বলেন, আরাফাতের বাঁশির সুরে মায়া আছে। অনেক জায়গায় এমন বাঁশি বিক্রেতা দেখেছি, কিন্তু আরাফাতের মত মধুর সুরে কাউকে বাঁশি বাজাতে দেখিনি। তিনি যখন বাঁশিতে সুর তুলেন, আশপাশের সবাই এসে তার চারদিকে জড়ো হয়ে থাকেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell