শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ধান হোক আমরা চাষ করবো,উৎপাদন বৃদ্ধি করতে হবে-প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৩, ১০:২২ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

ধান হোক আমরা চাষ করবো,উৎপাদন বৃদ্ধি করতে হবে-প্রধানমন্ত্রী

আবাদ বন্ধ নয়, উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণভাবে মানুষ যখন চাষ করে তখন সে অর্থকরী ফসলের দিকেই বেশি দৃষ্টি দেয়। কাজেই সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কোনো ফসলের চাষ বন্ধ না করে বরং অনাবাদী জমিগুলোকেও চাষের আওতায় এনে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারির করা তামাক চাষ বন্ধ করা বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেটা হচ্ছে সেটা বন্ধ করা থেকে যে জমিগুলো অনাবাদী আছে সেগুলো চাষের আওতায় আনার চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন।

শেখ হাসিনা বলেন, যেমন আমি আমার নিজের এলাকার কথা বলি। আমাদের নিজেদের পরিবারেরই অনেক জমি। হয়তো দীর্ঘদিন আমরা বিশেষভাবে নজর দিতে পারিনি, বা যারা বর্গাচাষী তারা ঠিকমত দেখাশোনা করেনি। সেগুলো খোঁজ করে এখন কিন্তু আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি সব জমি আবাদ করার। শুধু আমাদের জমি না আমাদের আশেপাশের প্রতিবেশীর জমিও যা আছে সবগুলোই যেন অনাবাদী না থাকে, সেগুলো পরিষ্কার করে আবাদের আওতায় আনার পদক্ষেপ নিয়েছি।

প্রায় ১০ হাজার বিঘা জমি আবাদ করার ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যদিও আমাদের এখানে (গোপালগঞ্জের এলাকা) আট মাসই পানিতে ডুবে থাকে। যেখানে পানি বেশি থাকে সেখানে মাছের চাষ হবে। আর অন্যান্য ফসল, ধান হোক আমরা চাষ করবো। আমাদের এখানে আরেকটা আছে কচুরিপানা দিয়ে সবজি বাগান হয়। ধাপ বলে আমাদের ওখানে। ধাপে চাষ করা শুরু করেছি। এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিয়েছি।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell