সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ফতুল্লা ইসদাইরে গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা মামলা-গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৩, ১:৪৪ পূর্বাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

নারায়গঞ্জ ফতুল্লা ইসদাইরে গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা মামলা-গ্রেফতার ২

শুক্রবার (১৩ জানুয়ারি) এর আগে দুপুর মধ্য ইসদাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  সাবিনার ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।  মামলায় আসামি করা হয়েছে- সাবিনার দেবর শরীফ, নয়ন, নয়নের স্ত্রী আনমনাকে।

ইতোমধ্যে পুলিশ  দুজনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন- সাবিনার দেবর নয়ন ও তার স্ত্রী আনমনা।

মামলা সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি দুপুর ১২ টায় সাংসারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করিয়া ঝগড়া বিবাদের এক পর্যায়ে সাবিনাকে তার শ্বশুর বাড়ি থেকে দেবর নয়ন, দেবরের স্ত্রী আনমনা আরেক দেবর শরীফ নিঃশর্তে বাড়ি থেকে চলে যেতে বলে।

এর আগেও একাধিকবার সাবিনা ও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য একাধিকবার ঝগড়া ও মারধর করেছিল তারা। এ ঘটনার প্রতিবাদ করলে তারা তার গায়ে পরিহিত কাপড়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এতে সাবিনার স্বামী পারভেজ তার ডাক চিৎকারে ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। আগুনে তার দেহের ৭৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সে শেখ হাসিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

 বাদী বিল্লাল হোসেন জানান, রোগীর অবস্থা খুবই খারাপ। আমি এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল জানান, ইতোমধ্যে আমরা দুজনকে গ্রেফতার করেছি। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell