শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সাবেক প্রেমিকসহ ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

জয়পুরহাটে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সাবেক প্রেমিকসহ ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাঁচুরমোড় এলাকায় এক প্রাইভেটকার থেকে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম খন্ডিকরপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে হোতা আব্দুল্লাহ আল মাসুম (২২), শিবরাম এলাকার মৃত আলম মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (২৬), সাদেক নগর এলাকার মো. ইসলামের ছেলে ময়নুল হক (২৩) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

র‌্যাব জানায়, গ্রেফতার যুবকরা ভিকটিমকে অপহরণের উদ্দেশে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাটে আসে। এরপর চক্রের হোতা ভিকটিমের সাবেক প্রেমিক ও তার তিন সহযোগী ভিকটিমকে জোর করে ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাস্থল র‌্যাব ক্যাম্প থেকে আনুমানিক ৪০০-৫০০ গজ দূরে অবস্থিত। এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ৬ জন দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি অবহিত করলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ভিকটিমকে বিয়ে করার উদ্দেশে তারা তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন লালমনিরহাটে।

গ্রেফতার যুবকদের নামে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell