মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীতে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২৩, ৯:২২ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি ।।মুজাহিদুল ইসলাম সোহেল ,
পরকিয়া প্রেমের জের ধরে স্বামী আবু সোলাইমান মাহমুদ মহুরীকে (৩৫) হত্যার দায়ে স্ত্রীসহ ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নোয়াখালীর একটি আদালত। এ সময় দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের স্ত্রী রহিমা আক্তার ধনি, বেগমগঞ্জ উপজেলার রায়কৃষ্ণপুর গ্রামের কালা মিয়ার ছেলে হেঞ্জু মিয়া (৫০) ও সদর উপজেলার আনোয়ার উল্লাহর ছেলে সামছুদ্দিন (৪০)।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ৭ মার্চ আবু সোলাইমান মাহমুদ মহুরী অপহরণের অভিযোগ এনে সুধারাম থানায় মামলা দায়ের করেন স্ত্রী রহিমা আক্তার ধনি। এরপর মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা লুৎফুর রহমান ঘটনার এক বছর পর ১৯৯৮ সালে ২৮ মে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেন।
 তদন্তে জানা যায়, মরদেহটি সোলেমান মুহুরীর। স্ত্রী রহিমা আসামি হেঞ্জু মিয়ার সঙ্গে পরকিয়ায় জের ধরে স্বামীকে হত্যা করে লাশ গুম করে তারা। গৃহশিক্ষক সামছুদ্দিন টাকার লোভে হত্যাকান্ডে সঙ্গে জড়িত পড়ে। তখন মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্ত্রীসহ ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বামী খুনের দায় স্বীকার করে স্ত্রীসহ ৩ আসামি আদালতে জবানবন্দি দেন।
মামলার সরকারি কৌঁসুলী মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৬ বছর পর ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলার রায় প্রদান করে।  আসামিরা জামিন নিয়ে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell