মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

নোয়াখালী প্রতিনিধিঃমুজাহিদুল ইসলাম সোহেল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে মালবোঝাই হ্যান্ড-ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাদাত হোসেন (১৭) ও ফরহাদ হোসেন (১৬) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই।

গতকাল বুধবার রাত ৯টার দিকে একরাম নগর-পাঙ্খার বাজার সড়কের সিদ্দিক মেম্বারের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রথমে হাসপাতাল নেওয়ার পথে সাড়ে ৯টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে শাহাদাত ও রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় ফরহাদ।

নিহতরা হচ্ছেন, শাহাদাত হোসেন চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মধ্যবেগ্যা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। ও নূর আলমের ছেলে ফরহাদ হোসেন। তারা দুইজন চলতি বছরে স্থানীয় পাঙ্খার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ চাচিকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মোটরসাইকেল যোগে রাতে বাড়ি যাচ্ছিলেন শাহাদাত ও ফরহাদ। পথে তাদের মোটরসাইকেলটি একরাম নগর-পাঙ্খার বাজার সড়কের সিদ্দিক মেম্বারের দোকান এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সার বোঝায় করে ছেড়ে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে শাহাদাত ও ফরহাদ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সোনাপুর জিরো পয়েন্ট পৌঁছলে শাহাদাতের মৃত্যু হয়। আহত ফরহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত সাড়ে ১১টার দিকে সেও মারা যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell