বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ৯ জন আহত-পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১২, ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ ৯ জন আহত।।পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।  শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রামদি ইউনিয়নের ছাত্রদল সহসভাপতি আবু সাঈম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান নয়ন, ছাত্রদল নেতা সাজন মিয়া, কানন মিয়া, লুৎফর রহমান, খোকন মিয়া, রাসেল মিয়া, তানভির, খোকন মিয়া। এ ঘটনায় আটক হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, রামদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক বিজয় মিয়াসহ পাঁচজন।  খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী হিসেবে সারাদেশের মতো কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পদযাত্রা থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে আনুমানিক ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে। এ বিষয়ে জানতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেনি। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ডিউটিতে আছি। সংঘর্ষের ঘটনাটি শুনিনি। জেনে বিস্তারিত জানাচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell